পোশাকশ্রমিক তানিয়া আড়াই মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের আড়াই মাস পরও পোশাকশ্রমিক তানিয়া আক্তারকে (২২) উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, তানিয়াকে উদ্ধারে কাফরুল থানার পুলিশের আগ্রহ নেই।কাফরুল থানা সূত্র, গত ৩১ জানুয়ারি সিরাজুল ইসলাম গাজীপুরে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে কাফরুলের বৌবাজারের বাসা থেকে পোশাকশ্রমিক তানিয়াকে নিয়ে যান। সিরাজুল ও তানিয়া পূর্বপরিচিত। ওই দিন সিরাজুল বাসায় ফিরলেও তানিয়া ফেরেননি। তানিয়ার মা-বাবা তাঁর মেয়েকে ফিরিয়ে দিতে সিরাজুল ও তাঁর মা-বাবাকে অনুরোধ করেন। এ সময় সিরাজুল তাঁদের গালাগাল দেন। পরে আবার বাসায় গেলে তানিয়ার মা-বাবাকে মারধর করেন। সিরাজুল তাঁদের এলাকা ছাড়া করার হুমকি দেন। এ ব্যাপারে তানিয়ার বাবা গোলাপ মিয়া বাদী হয়ে সিরাজুল ও তাঁর সহযোগীদের আসামি করে কাফরুল থানায় অপহরণের মামলা করেন।তানিয়ার মা বলেন, তানিয়াকে উদ্ধারে পুলিশের কোনো চেষ্টা নেই। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান বলেন, ঘটনার পর অপহরণকারী সিরাজুল পালিয়ে গেছেন। অপহূত তানিয়াকেও উদ্ধারের চেষ্টা চলছে।