পোস্ট অফিস কর্মচারীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী সার্ভিস কমিশন গঠনসহ নয় দফা দাবিতে অর্থমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন।গতকাল রোববার সংগঠনের সভাপতি আবদুর রউফ ও মহাসম্পাদক মো. রশিদ উল্লাহর নেতৃত্বে একটি দল এ স্মারকলিপি দেয়।দাবির মধ্যে রয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি, সরকারি চাকরির বয়স ৬০ বছর, স্বেচ্ছায় অবসরের বয়স ২০ বছর ও সরকারি চাকরিতে যোগদানের বয়স ৩২ বছর করা, সর্বশেষ মূল বেতনের ১০০ শতাংশ পেনশন দেওয়া, গেজেটেড কর্মকর্তাদের মতো সব নন-গেজেটেড পদে দুই ধাপ ওপরে সিলেকশন গ্রেড দেওয়া প্রভৃতি। বিজ্ঞপ্তি।