পোস্তগোলা শ্মশান ৪০ বছর পর দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পোস্তগোলায় অবস্থিত হিন্দুসম্প্রদায়ের মহাশ্মশানটি ৪০ বছর পর দখলমুক্ত করা সম্ভব হলো। গত রোববার স্থানটিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা দখলমুক্ত করে সিটি করপোরেশন।পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ৪০ বছর ধরে স্থানীয় এক ব্যক্তি শ্মশানের ওই জায়গাটি দখল করে রেখেছিলেন। তা দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরে কমিটির নেতা-কর্মীরা আন্দোলন করে আসছিলেন। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে রোববার সিটি করপোরেশন তা দখলমুক্ত করে।এ জন্য কমিটির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।