পোস্তগোলা শ্মশানের জায়গা দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্তগোলা জাতীয় মহাশ্মশানের জায়গা দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার ঢাকা সিটি করপোরেশন ওই জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। প্রায় ৪০ বছর এসব জায়গা বেদখলে ছিল।জমি দখলমুক্ত হওয়ার পর মহাশ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, এখন আর কেউ দেবোত্তর সম্পত্তি দখল করে নিজস্ব সম্পত্তি বানানোর সাহস পাবে না। মহাশ্মশান কমিটি সূত্র জানায়, মহাশ্মশানের জন্য নির্ধারিত জায়গাটি ৪০ বছর ধরে স্বপন শিকদার নামে এক ব্যক্তির দখলে ছিল। হিন্দুসম্প্রদায়ের নেতাদের নিয়ে পোস্তগোলা মহাশ্মশান কমিটি জায়গাটি দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।