প্যাট্রিক ডি রোজারিও ঢাকার নতুন আর্চবিশপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসি এখন থেকে ঢাকার নতুন আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আর্চবিশপ পৌলিনুস কস্তার স্থলাভিষিক্ত হলেন। প্যাট্রিক ডি রোজারিও গতকাল শনিবার ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপের দায়িত্বভার গ্রহণ করেছেন। খ্রিষ্টীয় যোগাযোগকেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্যাট্রিক ডি রোজারিও ২০১০ সালের ২৫ নভেম্বর পোপ ষোড়শ বেনেডিক্ট ঢাকা মহাধর্মপ্রদেশের উত্তরসূরি আর্চবিশপ হিসেবে নিয়োগ পান। ১৯৭২ সালে তিনি যাজকীয় পদে অভিষিক্ত হন।