প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘নৌ-মন্ত্রী এবং এলজিইডি প্রতিমন্ত্রী দেখলেন খালের ওপর পাকা ভবন টংঘর ও সীমানা প্রাচীর!’ শিরোনামে প্রকাশিত খবরের একটি অনুচ্ছেদের প্রতিবাদ করেছেন স্থপতি জেবুন নেসা মির্জা। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, খাল দখলের বিষয়ে তাঁকে জড়িয়ে প্রকাশিত তথ্য সঠিক নয়। পাঁচ কাঠা জমি কিনে খালের সাড়ে ছয় কাঠা জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা সম্পর্কে যে তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাও সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। জেবুন নেসা মির্জা দাবি করেন, তাঁর পাঁচ কাঠা জমির প্লটে কোনো খালের জমি নেই বা সে জমি অধিগ্রহণ করা হয়নি। বিজ্ঞপ্তি।