প্রকাশিত খবরের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার প্রথম আলোতে ‘সন্ত্রাসীদের হাতে জিম্মি তুরাগের মানুষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন তুরাগের জয়নাল আবেদীন। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রকাশিত খবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগকারী ব্যক্তিরা তাঁদের কিছু জমি দখল করে আছে ও বাকি জমি দখলের পাঁয়তারা করছে।প্রতিবেদকের বক্তব্য: তুরাগ থানার নথিপত্র পর্যালোচনা করে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।