প্রকাশিত খবরের প্রতিবাদ
‘গুলশানে গৃহকর্মীকে মারধর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ’ শিরোনামে ৭ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন গুলশানের বাসিন্দা সফিকুল আলম।সফিকুল আলম দাবি করেন, প্রতিবেদনে গৃহকর্মী হাসনা বেগমকে বেধড়ক মারধর করা নিয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। গৃহকর্মীকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।প্রতিবেদকের বক্তব্য: সফিকুল আলমের বিরুদ্ধে গৃহকর্মী হাসনাকে মারপিটের অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আহত অবস্থায় গৃহকর্মী হাসনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারেও (ওসিসি) ভর্তি করা হয়। তার হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত রয়েছে বলে ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম জানিয়েছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মামলা না নেওয়ার কারণ হিসেবে প্রথম আলোকে বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।