প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জানুয়ারি প্রথম আলোয় ‘শর্ত ভেঙে সমিতির স্থাপনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছে উত্তরা ৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। তাতে বলা হয়, গত বছরের ১৩ অক্টোবর রাজউক উত্তরা ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়ির পশ্চিম পাশে লেকপাড়ের খালি জায়গায় সমিতির অনুকূলে প্রায় দুই কাঠা জায়গা বরাদ্দ দেয়।সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ১৪টি ফলদ গাছ কেটে ফেলার তথ্য অসত্য। রাজউকের শর্ত মেনে অস্থায়ী টিনের ছাউনির কার্যালয় নির্মাণ করা হয়। সমিতি সবুজ বেষ্টনী বা পায়ে চলার পথ দখল করেনি। সবুজ বেষ্টনীর জন্য সমিতি কাজ করছে। সমিতি খালি জায়গায় কার্যালয় নির্মাণের উদ্যোগ নিলে পাশের বাড়ির মালিক পুলিশ দিয়ে তাড়িয়ে দেয় বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা-ও সত্য নয়।অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুস সালামের বক্তব্যের বিরোধিতা করে প্রতিবাদপত্রে বলা হয়, আবদুস সালামকে জায়গাটি দেওয়া হলে তিনি ছয়তলা বাড়ির সম্প্রসারণ করে লাভবান হতেন। প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, প্রতিবেদনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।প্রতিবেদকের জবাব: গাছ কাটার ভিডিওচিত্রও আছে। রাজউক প্রথম আলোকে বলেছে, লেকপাড়ে পাকা বা আধাপাকা স্থাপনা নির্মাণের অনুমোদন তারা দেয়নি।