প্রকাশিত প্রতিবেদন নিয়ে রাজারবাগ দরবার শরিফের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজারবাগ দরবার শরিফ
ফাইল ছবি

গত ২৫ মার্চ প্রথম আলো অনলাইনে ‘রাজারবাগ দরবার শরিফ: জমি ৩১ জেলায়, গাড়ি ৫৬টি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রাজারবাগ দরবার শরিফের পক্ষে ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মাসিক আল-বাইয়্যিনাত ও দৈনিক আল-ইহসান পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলম।

মুহম্মদ মাহবুব আলম লিখেছেন, রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের মালিকানায় থাকা জমির পরিমাণ মাত্র ১৮ বিঘা। এর বাইরে যেসব জমি ও গাড়ি রয়েছে, সেগুলো মুহম্মদিয়া জামিয়া শরিফের নামে। এগুলো তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়।

আরও পড়ুন

মাহবুব আরও বলেন, রাজারবাগের সম্মানিত পীর সাহেব কোরআন-সুন্নাহ অনুসারে মানুষকে শিক্ষা দেন। তাঁর থেকে সহিহ শিক্ষা গ্রহণ করতে দেশব্যাপী ৫০ লাখের ওপর মুরিদ বা ভক্ত রয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তাঁর পৃষ্ঠপোষকতায় পরিচালিত দৈনিক আল-ইহসান ও মাসিক আল-বাইয়্যিনাত পত্রিকায় সব সময় স্বাধীনতাবিরোধী অপশক্তিদের মুখোশ উন্মোচন করা হয়। সে কারণে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো সব সময় ওনার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকে।

প্রতিবেদকের বক্তব্য:

দুর্নীতি দমন কমিশনের হাইকোর্টে দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে প্রথম আলোয় ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রথম আলোয় পাঠানো প্রতিবাদেই মুহম্মদ মাহবুব আলম বলেছেন, প্রতিবেদনে মুহম্মদিয়া জামিয়া শরিফকে দেওয়া ৯০টি দানপত্র দলিলের উল্লেখ রয়েছে। তবে এই ৯০টি দানপত্র দলিলের বাইরেও দরবার শরিফের নামে কেনা জমির পরিমাণ ১৯ দশমিক ৩৯ বিঘা। তা ছাড়া ৫৬টি গাড়ি যে দরবার শরিফের নামে সে কথাও প্রতিবেদনে বলা আছে।