প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিএসএমএমইউয়ের রেজিস্ট্রারের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর ৭ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘সংসদীয় কমিটির সুপারিশ অগ্রাহ্য, রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে ক্রয় ও নিয়োগের ক্ষেত্রে তাঁকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা হয়নি। তিনি ক্রয় কমিটিতে পদাধিকার বলে ২৯ জন সদস্যের মধ্যে একজন সদস্য মাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। শুধু কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাঁকে দায়িত্ব পালন করতে হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মুহাম্মাদ আবদুল গফুরকে দায়ী করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অতএব তদন্ত কমিটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুরকে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতার জন্য দায়ী করছে।’ কমিটির প্রতিবেদন প্রথম আলোর কাছে আছে।