প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিমানের এমডির পদত্যাগ’ শিরোনামে প্রথম আলোয় ২১ এপ্রিল প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম আহমেদ। তিনি দাবি করেন, খবরে তাঁর যে বক্তব্য ছাপা হয়েছে, তিনি তা বলেননি। ২০ এপ্রিল বিমানের পরিচালনা পর্ষদের সভা শেষে প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তা ছাপা হয়েছে অন্যভাবে। কারও পদত্যাগ, চাকরি না করা ও বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এমডি নিয়োগের বিষয়ে তিনি কিছু বলেননি।প্রতিবেদকের বক্তব্য: বিমানের পরিচালনা পর্ষদের ওই সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকীউল ইসলামের পদত্যাগ, নতুন নিয়োগ ও তার আগে একজনকে ভারপ্রাপ্ত এমডি নিয়োগের সিদ্ধান্ত হয়। এ খবরই প্রথম আলোতে ছাপা হয়েছে। এর আগে আবুল কাশেম আহমেদসহ পর্ষদের একাধিক সদস্যের সঙ্গে কথা হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার জাকীউল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আর ভারপ্রাপ্ত এমডি হিসেবে শেখ নাসেরউদ্দিন দায়িত্ব নিয়েছেন।