প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘মিলনকে পাওয়া গেছে’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন সূত্রাপুরের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের শিক্ষক আশরাফ মিয়া।প্রতিবাদপত্রে আশরাফ মিয়া দাবি করেন, ‘আমি মিলনকে কখনো মারধর ও গালমন্দ করিনি। এমনকি কোচিং করার জন্যও চাপ দিইনি। ভালোভাবে পড়াশোনা করে বড় মাপের মানুষ হওয়ার উপদেশ দিতাম তাকে। তা ছাড়া নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালন করায় আমি গত ১১ অক্টোবর বিদ্যালয়ে কোনো ক্লাসও নিইনি।’প্রসঙ্গত, ১১ অক্টোবর ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিলন নিখোঁজ হয়। গত বুধবার তাকে পাওয়া যায়। সে অভিযোগ করেছিল, ওই শিক্ষকের কাছে কোচিং করতে সে অস্বীকৃতি জানিয়েছিল। এবং তাকে মারধর করে দারোয়ান দিয়ে স্কুল থেকে বের করে দিলে সে বাড়িতে না ফিরে মা-বাবার হাতে প্রহারের ভয়ে পালিয়েছিল।