প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১২ জানুয়ারি প্রথম আলোতে ‘তিনিও মা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। প্রতিবাদপত্রে তাঁরা বলেছেন, ৯ জানুয়ারি প্রসববেদনা নিয়ে জ্যোৎস্না বেগম ভর্তি হন। অস্ত্রোপচারের সময় কোনো অভিভাবক পাওয়া যায়নি। পরে জানা যায়, তিনি এইচআইভি ভাইরাস বহন করছেন। মূলত এইচআইভি সংক্রমণের আশঙ্কায় তাঁকে আলাদা রাখা হয় এবং ১৫ দিন ধরে সব সেবা দেওয়া হয়। তাঁরা আরও বলেছেন, যৌনকর্মী পরিচয়ের জন্য তাঁকে আলাদা করা হয়নি।