প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্যবিষয়ক সংসদীয় উপকমিটি
ওষুধশিল্প নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জাতীয় সংসদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি ব্যাখ্যা দিয়েছে। তাতে বলা হয়েছে, উপকমিটির উদ্দেশ্য ছিল ওষুধ কারখানা পরিদর্শন ও ‘উত্তম উৎপাদন কৌশল’ (জিএমপি) মেনে চলার সক্ষমতা ও প্রবণতা দেখা। ওষুধের মান পরীক্ষা করা কমিটির কার্যপরিধির মধ্যে ছিল না।‘৮৫ ভাগ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নিয়ম মানছে না’ শিরোনামে গত ২৬ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলা হয়েছে। উপকমিটি বলেছে, ৮৯টি প্রতিষ্ঠান সার্বিকভাবে জিএমপি মেনে চলছে, যা মোট চালু প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ।বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদিরকে উদ্ধৃত করে ছাপা হয়েছে, সমিতি প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করবে না। ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সুপারিশ করার এখতিয়ার সমিতির নেই।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর সংবাদটি উপকমিটির গোপন প্রতিবেদনের ভিত্তিতে লেখা। তাতে বলা আছে, ২২টি প্রতিষ্ঠান জিএমপি মানছে। প্রতিবেদনে ৬২টি প্রতিষ্ঠানের উৎপাদনের লাইসেন্স বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।