প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ছয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০০৮ ও ২০০৯ সালের বিএসসি স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।গতকাল মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন—ফলিত পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক ও সুরুজিত সিংহা, ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাফিউল ইসলাম ও ওয়ায়েজ খান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজির সালেহীন ও বি এম সাইফ আনসারী।