প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মেধাতালিকার ভিত্তিতে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ২২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি সকাল নয়টা থেকে বেলা আড়াইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইউ আর পি ভবনের তৃতীয় তলায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সে সঙ্গে প্রকৌশল বিভাগ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য নির্বাচিতদের একই সময়ে ২৩ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি প্রকৌশল ভবনের দ্বিতীয় তলার সেমিনারে উপস্থিত হতে হবে।এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.buet.ac.bd-তে পাওয়া যাবে।