প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ঐক্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন গড়ে তুলতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে এক হতে হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘দেশে দেশে শিক্ষা সংকট ও ছাত্র আন্দোলন’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মার্কিন নাগরিক ল্যারি ডারনেল হেইলস জুনিয়র, ভারতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সৌরভ মুখার্জি ও সহসভাপতি সোমনাথন গোবিন্দরাজালু, ল নেপাল ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি লেখনাথ নিউপেন ও আন্তর্জাতিক বিভাগের সদস্য গাপাল কৃষ্ণ নিউপেন।