প্রচণ্ড গরমে অসহনীয় যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রাজধানী জুড়ে তীব্র যানজট এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যানজটের কারণে প্রতিদিনই নাজেহাল হচ্ছে নগরবাসী। আজ বুধবারও তার ব্যতিক্রম হয়নি। প্রচণ্ড গরমে অসহনীয় যানজট—মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। যানজট প্রধান সড়ক হয়ে ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। শহরের উড়ালসড়কেও স্থবির যানবাহন। ঢাকা এখন যানজট ও দূষণের শহর হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত। ‘জাদুর শহর’ ঢাকার কয়েকটি এলাকার চিত্র তুলে ধরা হলো।