প্রতারণার অভিযোগে বিআইডব্লিউটিএর কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাময়িক চাকরিচ্যুত এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার র‌্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ অভিযান চালিয়ে রাজধানীর তোপখানা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে।র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া এম এ সালাম বিআইডব্লিউটিএর সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত। এ পদে কর্মরত থাকার সময় তিনি সংস্থার তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন। বিআইডব্লিউটিএর প্রাথমিক তদন্তে এ বিষয় প্রমাণিত হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয় রমনা থানায়। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর করা হয়। এ মামলার আসামি হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ও দুর্নীতি দমন কমিশনের সদস্যরা তোপখানা রোডে তাঁর নিজের কার্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে।