জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৬৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি অনুষদে দুই হাজার ৭৫০টি আসনের বিপরীতে এ বছর এক লাখ ৭৩ হাজার ৩৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ৮১০টি আসনের বিপরীতে ৪২ হাজার ২৩৪, কলা অনুষদে ৭২০টির বিপরীতে ৪২ হাজার ৭১৯, ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৮০টির বিপরীতে ৪৪ হাজার ৭২৫ ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৫৪০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।১২ অক্টোবর বিজ্ঞান অনুষদ, ১৯ অক্টোবর কলা অনুষদ, ৯ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ ও ২৩ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তিসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।