প্রতিটি মন্ত্রণালয়ে পরিবেশবিষয়ক মনিটরিং সেল রাখার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের ক্ষতি সম্পর্কে প্রতিটি মন্ত্রণালয় যাতে সহজেই অবগত হয়ে দূষণরোধে পদক্ষেপ নিতে পারে সে জন্য আগামী বাজেটে প্রতিটি মন্ত্রণালয়ে পরিবেশবিষয়ক ‘মনিটরিং সেল’ রাখার বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পরিবেশবান্ধব বাজেট চাই, বরাদ্দ অর্থের স্বচ্ছ ব্যবহার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।