প্রতিটি মৌজা ও মহল্লার ডিজিটাল মানচিত্র তৈরি করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন আদমশুমারি নির্ভুল করতে এবারই প্রথম ‘এরিয়াল ফটোগ্রাফি’র ভিত্তিতে প্রতিটি মৌজা ও মহল্লার ডিজিটাল মানচিত্র তৈরি করা হয়েছে। প্রত্যেক গণনাকারী ও সুপারভাইজারকে এ মানচিত্র ব্যবহার করে নিজ নিজ এলাকা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে।গতকাল রোববার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ঢাকা বিভাগীয় কর্মশালায় এ তথ্য জানান। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈনুদ্দিন আবদুলাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আরথার এরকেন বক্তব্য দেন। এতে কর্মশালায় আদমশুমারি ও গৃহগণনা-২০১১-এর প্রকল্প পরিচালক অসীম কুমার দে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।পরিকল্পনামন্ত্রী বলেন, সঠিকভাবে আদমশুমারি অনুষ্ঠানের লক্ষ্যে আগের শুমারিগুলোতে যেসব সীমাবদ্ধতা ছিল সেগুলো কাটিয়ে ওঠার জন্য এবার সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান, দেশের শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় এবার শিক্ষিত গণনাকারীদের কাজে লাগানো যাবে এবং এর ফলে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সুষ্ঠু ও সঠিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।