প্রতিবন্ধী নাগরিকদের বিশেষ পরিচয়পত্র দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিবন্ধী নাগরিকদের বিশেষ পরিচয়পত্র দেবে সরকার। এর মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার সহজ প্রাপ্তি নিশ্চিত করা হবে। এ ছাড়া বাবা ও মায়ের অনুপস্থিতিতে প্রতিবন্ধীদের দেখভালের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ কথা বলেন। সভায় প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষণা করেন মন্ত্রী। সভায় জানানো হয়, আগামী জুন মাসের মধ্যে এ জরিপ শেষ হবে। জরিপে অন্তর্ভুক্ত প্রতিবন্ধীদের পরিচয়পত্র দেওয়া হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান ও সাংসদ বেবী মওদুদ। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।সভায় বক্তারা জরিপ পরিচালনায় আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ ও জরিপ পরিচালনাকারীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন। বিজ্ঞপ্তি।