প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে সমাজে এখনো অনেক নেতিবাচক ধারণা বিদ্যমান। প্রতিবন্ধীদের বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।গত শনিবার বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) আয়োজিত সেমিনারে এই আহ্বান জানান বক্তারা।এফআরইপিডি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য পড়ে শোনান সৈয়দা ফারজানা সুলতানা। সেমিনারে বক্তব্য দেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসেসের পরিচালক শুভাগত চৌধুরী, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বদিউল আলম, মনসুর আহমেদ চৌধুরী, কবি বেলাল মোহাম্মদ, বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা, সাধারণ সম্পাদক সালমা মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি।