প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে ২০০৯ সালের বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন ও পরিমার্জন করে বাস্তবায়ন করতে হবে। সরকারি-বেসরকারি সব ধরনের অবকাঠামো নির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ করা না হলে শাস্তির ব্যবস্থা করতে হবে।গতকাল ‘প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য জাতীয় বিল্ডিং কোড উপযোগী-করণ’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) এ সভার আয়োজন করে।সাইটসেভার্সের সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন ভিপসের সভাপতি মোশাররফ হোসেন মজুমদার। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম, সাইটসেভার্সের দেশীয় পরিচালক ওয়াহিদুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম। মূল প্রবন্ধ পড়ে শোনান মাকসুদুর রহমান। সভায় বক্তারা পুরোনো অবকাঠামোগুলোর সংস্কার করে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলাসহ ২১টি দাবি জানান। বিজ্ঞপ্তি।