প্রতিবন্ধীদের অধিকার সনদের সিডি বাংলা ভাষায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শ্রবণপ্রতিবন্ধীদের জন্য প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষায় ভিডিও সিডি প্রকাশ করা হয়েছে। নিজের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি) এই সিডি প্রকাশ করেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোসাইটি অব দি ডিফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) উদ্যোগে সিডির মোড়ক উন্মোচন করা হয়। জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পরিষদের সদস্য মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘দেশে বাংলা, ইংরেজি এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ব্রেইল পদ্ধতিতে সিআরপিডির ভাষ্য পাওয়া যাচ্ছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসএল সভাপতি এম ওসমান খালেদ। সিডিতে বাংলা ইশারা ভাষা উপস্থাপন করেন এসডিএসএলের কর্মী এবং বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক আরাফাত সুলতানা। সিডি তৈরিতে দেশের বিভিন্ন জেলার ৩৫ জন শ্রবণপ্রতিবন্ধী ও পাঁচজন ইশারা ভাষার দোভাষী সহায়তা করেন। কবি কাজী রোজী, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহসভাপতি ফিরোজ আহমেদ, এসডিএসএলের সাধারণ সম্পাদক এম আই চৌধুরী বক্তব্য দেন। এম ওসমান খালেদ বলেন, শুধু বাংলা ইশারা ভাষায় সিআরপিডির সিডি প্রকাশ করেই শ্রবণপ্রতিবন্ধী মানুষদের অধিকার ও মর্যাদা বাস্তবায়ন সম্ভব নয়। বিজ্ঞপ্তি।