প্রতিবন্ধীদের জন্য বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের জন্য জাতীয় বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং বরাদ্দকৃত অর্থের পাঁচ শতাংশ প্রতিবন্ধীবিষয়ক সংগঠনগুলোর উন্নয়নে বরাদ্দ করার দাবি জানিয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজ-অ্যাবল্ড পিপলস অর্গানাইজেশনস (ন্যাডপো)।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জাতীয় বাজেট ২০১০-১১’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে বক্তারা বলেন, মানবিক বিবেচনায় নয়, জাতিসংঘ সনদ ও প্রতিবন্ধীবিষয়ক নীতিমালার আলোকে বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখতে হবে। ন্যাডপোর সভাপতি আবদুস সাত্তার মূল বক্তব্যে বলেন, বাজেট হলো নাগরিকদের জন্য একটি সম্ভাবনা ও প্রত্যাশার দলিল। দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী নাগরিক এর বাইরে নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাডপোর মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, জ্যেষ্ঠ সহসভাপতি শওকত হোসেন ভুঁইয়া, যুগ্ম মহাসচিব ইফতেখার হোসেন, অর্থসচিব আইয়ুব নবী মোল্লা, সমন্বয়কারী শিরিন আক্তার প্রমুখ।