প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়টি দেখবে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়টি দেখভাল করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনা হবে। প্রতিবন্ধীদের শিক্ষার মূলধারায় যুক্ত করা হবে। জাতীয় শিক্ষানীতিতেও প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া মিলনায়তনে চাইল্ড সাইট ফাউন্ডেশন ও চাইল্ড সাইট নেটওয়ার্ক আয়োজিত ‘প্রতিবন্ধী শিশুর শিক্ষা ও পুনর্বাসন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেমিনারে চাইল্ড সাইট ফাউন্ডেশনের সভাপতি এ এইচ সাইদুর রহমান সভাপতিত্ব করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপাচার্য এম এ মতিন, এম এ মুহিত, ফ্রেড হলোজ ফাউন্ডেশনের এ দেশীয় প্রোগ্রাম ম্যানেজার জেরিন খায়ের, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম আলোচনায় অংশ নেন।শিক্ষামন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা ও তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সেমিনারে শিক্ষামন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে ব্রেইল কোরআন শরিফ তুলে দেন। এ ছাড়া বাংলাভিশনের প্রতিবেদক সৈয়দ আবদুল মুহিত, আরটিভির নাফিজা দৌলা, বিটিভির শাহেদ জাহিদী এবং কে এম জাহিদ, দিগন্ত টেলিভিশনের এম এম বাদশাকে ‘চাইল্ড সাইট টিভি জার্নালিস্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করেন। বিজ্ঞপ্তি।