প্রতিবন্ধীবান্ধব ভবন তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ বিধিমালা মেনে ঢাকা মহানগরের ভবনগুলো প্রতিবন্ধীবান্ধব করে তৈরি করতে হবে। জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ের ভবনগুলোতে যাতে প্রতিবন্ধীরা সহজে প্রবেশ করতে পারে তার পদক্ষেপ নিতে হবে সরকারকে। প্রয়োজনে লিফটের ব্যবস্থা বা দপ্তরগুলো নিচতলায় স্থানান্তর করতে হবে।গতকাল বুধবার এডিডি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব দাবি করেন।বুয়েটের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। এতে সভাপতিত্ব করেন এডিডির দেশীয় পরিচালক মোশাররফ হোসেন।সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক এস এম নাজমুল ইমাম ও স্থপতি মাতলুবা খান। বুয়েটের অধ্যাপক জেবুন নাসরীন আহমেদ, উপ-উপাচার্য এম হাবিবুর রহমান, প্রমুখ সেমিনারে আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।