প্রতিবাদ
দৈনিক প্রথম আলোয় গত ১ আগস্ট প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ: যোগ্যরা বাদ, শিক্ষক হয়েছেন ছাত্রলীগের তিন নেতা’ শীর্ষক প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ করেছেন নিয়োগপ্রাপ্ত প্রভাষক দুলাল চন্দ্র গাইন। তিনি বলেছেন, প্রতিবেদনে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি আবেদন করেননি বলে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা ভুল ও বানোয়াট। এ ছাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতায় ঘাটতি থাকাসংক্রান্ত যে তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাও সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। দুলাল চন্দ্র বলেন, ওই চাকরি নেওয়ার আগে জাতীয় জাদুঘরের গবেষণাধর্মী কিউরেটরিয়াল বিভাগে তিনি আট বছর চাকরি করেছেন।প্রতিবেদকের বক্তব্য: শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারীদের সব তথ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তালিকা করে। ওই তালিকায় দুলাল চন্দ্র সম্পর্কে উল্লেখ থাকা তথ্য প্রতিবেদনে ব্যবহার করা হয়।