প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘সূত্রাপুরে সন্ত্রাসী হামলায় প্রবাসী দম্পতি আহত’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন ৯/এ কেজি গুপ্ত লেনের ছয়তলা বাড়ির তত্ত্বাবধায়ক মো. রাজিউল্লাহ। এতে বলা হয়, প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী আবু তাহের ও তাঁর স্ত্রী আয়েশা শাহ নিলা প্রবাসী নন। প্রবাসী হলেন তাহেরের বড় ভাই এবং ছয়তলা ভবনের মালিক আবু আহমেদ খন্দকার। দীর্ঘদিন ধরে আবু আহমেদ লন্ডনে থাকায় তাঁকে এ বাড়ির তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। তিনি বাড়ির ভাড়া আদায় করে আবু আহমেদকে পাঠাতেন। কিন্তু বড় ভাইয়ের সঙ্গে বিরোধের একপর্যায়ে তালা ভেঙে তাহের দম্পতি বাড়িটি দখল করে নেন। বিজ্ঞপ্তি।