প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার প্রথম আলোয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক লাঞ্ছিত, সাংবাদিক গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার মীর রাকীব-উন-নবী। তিনি বলেন, ঘটনার সময় তিনি মাতাল অবস্থায় ছিলেন না। শিক্ষকের গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানোর কারণে শিক্ষক সাগর সেন তাঁর ও তাঁর বন্ধুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তা বাগিবতণ্ডায় গড়ায়। শিক্ষককে ঘুষি মারার কথা অস্বীকার করে রাকীব বলেন, আত্মরক্ষার্থে তিনি তাঁদের আক্রমণ ঠেকাতে যান। পরে ওই শিক্ষক অন্যদের ডেকে এনে তাঁকে থানায় নিয়ে যান এবং তাঁর বিরুদ্ধে মামলা করেন।