প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘তুরাগে দেয়াল তুলে জায়গা দখলের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগকারীর প্রতিপক্ষ ইব্রাহিম খলিল। সম্প্রতি পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেন, তাঁদের মালিকানাধীন জায়গায় দেয়াল তোলা হয়েছে। দেয়াল তোলার কারণে কেউ অবরুদ্ধ হননি। জমির মালিকানার জন্য নয়, কাগজপত্রের কিছু ভুল-ত্রুটি সংশোধনের জন্য তিনি আদালতে মামলা করেছেন। তাঁদের হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: সরেজমিনে পাওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছিল। প্রতিবেদনে অভিযোগের জবাবে ইব্রাহিম খলিলের বক্তব্যও ছাপা হয়েছে।