প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোর রাজধানী পাতায় প্রকাশিত ‘জমিসংক্রান্ত জটিলতা: হুমকিতে আবু তালেব উচ্চবিদ্যালয়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন টনি হাসিব ওরফে গাজী হাসিবুল হক।গতকাল রোববার এক প্রতিবাদপত্রে তিনি বলেন, পৈতৃক ওয়ারিশসূত্রে মিরপুর ১০ নম্বর সেকশনের ওই জমির (যে জমি নিয়ে জটিলতা) মালিক তিনি। তাঁর ব্যক্তিমালিকানাধীন অংশ জবরদখল করে রেখে স্কুলের জন্য বরাদ্দ চাওয়া হচ্ছে। টনি হাসিবের দাবি, স্কুল কর্তৃপক্ষের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণেই স্কুলটি চরম হুমকির মুখে।