প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ জুন প্রথম আলোয় প্রকাশিত ‘রাজধানীর ৯৪ শতাংশ আমে ফরমালিন’ শীর্ষক প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেছেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।এক প্রতিবাদপত্রে সিরাজুল বলেন, ‘নাগরিক সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে, যাতে ফল ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’প্রতিবেদকের বক্তব্য: পবা ফরমালিন পরীক্ষা করে তথ্য-উপাত্তের ভিত্তিতে যে সংবাদ সম্মেলন করে, তার ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। এটা প্রথম আলোর নিজস্ব কোনো অনুসন্ধান নয়।