প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ ইউনিভার্সিটিকে জড়িয়ে প্রকাশিত তথ্যের প্রতিবাদ করেছে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু উপলক্ষে তিন দিন আগে সব ক্লাস স্থগিত করা হয়। তাই ঘটনার সঙ্গে এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সংশ্লিষ্টতা ছিল না।প্রতিবেদকের বক্তব্য: পিপলস ইউনিভার্সিটি ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান বাদী হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রদের আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতে বাংলাদেশ ইউনিভার্সিটির নাম উল্লেখ করা হয়।