প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত ‘প্রতিপক্ষের হামলায় দুই ঠিকাদার আহত’ শীর্ষক খবরের একটি অংশের প্রতিবাদ করেছেন সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সম্পাদক মো. কামালউদ্দিন খোন্দকার। প্রতিবাদলিপিতে বলা হয়, তাঁকে জড়িয়ে প্রকাশিত খবর ঠিক নয়। একটি মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁকে জড়িয়ে খবর প্রকাশে তথ্য দিয়েছে। ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে মারামারি হলেও তিনি তাঁদের কাউকে চেনেন না। বিজ্ঞপ্তি।