প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী পেটানোর অভিযোগ বিষয়ে গতকাল বুধবার কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণী ‘ক’ শাখার (প্রভাতী পর্ব) ৬১ ছাত্রী। এতে বলা হয়, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট। শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির জন্য অধ্যক্ষ তাদের মনোযোগী করতে বুঝিয়েছেন এবং সামান্য শাসন করেছেন। এতে তাদের পড়াশোনার ক্ষতি হবে বলে তারা মনে করে না।ছাত্রীদের প্রতিবাদে দাবি করা হয় হয়, অভিভাবক হিসেবে অধ্যক্ষ তাদের শাসন করতেই পারেন। এ বিষয়ে প্রকাশিত সংবাদে তাদের স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিজ্ঞপ্তি।