প্রতিবাদ ও প্রতিহত করার উদ্যোগ নিতে হবে প্রত্যেককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকরণসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একা সচেতন হলেই হবে না, আশপাশের সবাইকে সচেতন করতে হবে। চোখের সামনে এ ধরনের ঘটনা ঘটতে দেখলে প্রত্যেক ব্যক্তিকে প্রতিবাদ ও প্রতিহত করার উদ্যোগ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষের প্রথম দিনে আয়োজিত সভা-সেমিনার ও মানববন্ধনে সবার মুখে ছিল এ কথা।স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও গ্যাড অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচারণা কর্মসূচির উদ্বোধন হয় সকালে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে বলেন, কঠোর শাস্তির বিধান করতে সংসদের আগামী অধিবেশনেই নারী ও শিশু নির্যাতন আইনে সংশোধনী আনা হবে। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন নারী ও মানবাধিকারকর্মী সালমা খান, হান্নানা বেগম, রীনা রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৬টি জেলার উদ্দেশে দুটি দল ‘সংহতি যাত্রা’ শুরু করে।বাংলাদেশ মহিলা পরিষদ বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটকের আয়োজন করে। পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, তরুণদের জন্য মাঠ নেই, পাঠাগার নেই, বন্ধুত্বের হাত নেই—আছে মাদকের ব্যবসা। ভুল শিক্ষা, ভুল পরিবেশ, ভুল সংস্কৃতির কারণে তরুণসমাজ আত্মবিনাশীর পথে অগ্রসর হচ্ছে।মহিলা পরিষদ এ উপলক্ষে ‘উত্ত্যক্ততা, যৌন নিপীড়নকে না বলুন, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির আয়োজন করছে।জাতীয় প্রেসক্লাবে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ইসমাইল খান বলেন, নারী নির্যাতন একটি জনস্বাস্থ্য সমস্যা। ক্যানসারের চেয়েও এর প্রভাব ভয়াবহ। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।