প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুরে দক্ষিণ মৈশুণ্ডীর পুরাতন রাধাকান্ত জিউ বিগ্রহ মন্দির ভাঙচুর ও দখলের প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। গতকাল বৃহস্পতিবার ওই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সূত্রাপুর থানার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত শ্রীশ্রী রাধাকান্ত জিউ বিগ্রহ মন্দিরে ভূমিদস্যুরা ভাঙচুর ও লুটপাট করে। তারা মন্দির এলাকায় বসবাসকারীদের ওপর হামলাও চালায়। বিজ্ঞপ্তি।