প্রতিমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি থেকে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশের সড়কে আমরণ অনশনরত চাকরিজীবী মুক্তিযোদ্ধারা গতকাল মঙ্গলবার অনশন ভেঙেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের আশ্বাসে তাঁরা অনশন ভাঙেন।প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গতকাল দুপুর ১২টায় অনশনরত মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দীনকে ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূর ইসলাম মোল্লাকে ফলের রস খাইয়ে অনশন ভাঙান। এ সময় অনশনরত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবসর-পরবর্তী ছুটি (পিআরএল) ভোগরত কর্মকর্তা-কর্মচারীদেরও এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬১ বছর করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদের উদ্যোগে গত রোববার আমরণ অনশন শুরু করেন চাকরিজীবী মুক্তিযোদ্ধারা। অনশন ভাঙানোর পর প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের মধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপসহ প্রস্তাব পাঠাব।’মন্ত্রীর ঘোষণার পর সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নূর ইসলাম মোল্লা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।