প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব হিসেবে যোগ দিয়েছেন খোন্দকার মো. আসাদুজ্জামান। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তিনি যোগ দেন।মো. আসাদুজ্জামান এর আগে দুর্নীতি দমন কমিশনের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।