প্রতিশোধ নিতেই বাস কাউন্টারে জোড়া খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বাস কাউন্টারের ভেতর জোড়া খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সৌদিয়া এস আলম বাস কাউন্টারের পিয়ন আহসান উল্লাহ ওরফে রবিন (১৯) ও একই পরিবহনের চালকের সহকারী (হেলপার) সোহেল (২৫)।র‌্যাব-৩-এর কর্মকর্তারা জানান, কাউন্টারের সিন্দুক ভেঙে টাকা লুট ও আগের অপমানের প্রতিশোধ নিতেই মূলত বাস হেলপার আল-আমিন এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। তাঁদের মূল লক্ষ্য ছিল কাউন্টার কর্মী ইলিয়াস। কিন্তু এক যাত্রী এস এম এ সুফিয়ান ঘটনা দেখে ফেললে তাঁকেও হত্যা করেন তাঁরা। তবে আল-আমিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।গতকাল র‌্যাব-৩-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত দুই খুনিকে গণমাধ্যমের সামনে আনা হয়। গণমাধ্যমের সামনে তাঁরা খুনের ঘটনার বর্ণনা দেন।গত মঙ্গলবার ভোরে সৌদিয়া-এস আলম বাস কাউন্টারের ভেতর এ ঘটনা ঘটান আল আমিন, সোহেল ও আহসানউল্লাহ। তাঁরা কাউন্টার থেকে নগদ নয় হাজার টাকা ও খুন হওয়া দুইজনের মুঠোফান দুটি লুটে নেন। মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে র‌্যাব-৩-এর কর্মকর্তারা সোমবার রাতে আহসানউল্লাহকে গ্রেপ্তার করেন। এর পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হেলপার সোহেলকে কক্সবাজার থেকে আসা ওই কোম্পানির একটি বাস থেকে গ্রেপ্তার করে র‌্যাব।