প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল যুবমৈত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল রোববার যুবমৈত্রীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদাকাত হোসেন খান।প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান মল্লিক স্বাধীনতার পর থেকে জমে থাকা জঞ্জাল সরাতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান ও প্রগতির পথে বাধা দূর করতে যুবমৈত্রীকে এগিয়ে আসতে হবে। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর, সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।