প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয় বন্ু্লসভার উপদেষ্টা শোভন সাহার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন দর্শন বিভাগের শিক্ষক হাফিজুল ইসলাম, সমাজকর্ম বিভাগের শিক্ষক মহসীন রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রাকিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সাহা প্রমুখ।