প্রতিষ্ঠার ৫৪ বছরে পল্লীমা সংসদের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লীমার শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তিতে আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে শোভাযাত্রা করেছে। এটি শহীদ বাকি সড়ক, মালিবাগ চৌধুরীপাড়া ও খিলগাঁও সি ব্লকের বিভিন্ন সড়ক ঘুরে পল্লীমা সংসদে এসে শেষ হয়। এতে অংশ নেন পল্লীমার প্রায় ২৫০ সদস্য ও অঙ্গসংগঠনের সদস্যরা।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য হাফিজুর রহমান বলেন, ৫৩ বছর ধরে পল্লীমা এই এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। এলাকাবাসীর সঙ্গে পল্লীমা সংসদ ভবিষ্যতেও পাশে থাকবে।

পল্লীমা সংসদের সদস্যরা বলছেন, সংসদের সাতটি অঙ্গসংগঠন শহীদ বাকি স্মৃতি পাঠাগার, পল্লীমা মহিলা পরিষদ, পল্লীমা বিদ্যাপীঠ, পল্লীমা গ্রিন, পল্লীমা ক্রিকেট সেন্টার ও পল্লীমা স্বাস্থ্যসেবা নানান কর্মসূচি নেয় বছরজুড়ে।

সমাবেশে বক্তব্য দেন পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষ ও পল্লীমা সংসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের আহ্বায়ক মোশাররফ হোসেন।