প্রথম আলো-এনডিডিসি চতুর্থ ডিবেটার্স লিগ
দেশে প্রচলিত নকআউট পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা থেকে বেরিয়ে নিলামের মাধ্যমে বিতর্ক দল গঠন-পদ্ধতির সূচনা করেছে নটর ডেম ডিবেটিং ক্লাব। গতকাল বৃহস্পতিবার গঠন হয়েছে প্রথম আলো এনডিডিসি চতুর্থ ডিবেটার্স লিগ।নটর ডেম কলেজে গতকাল এই ডিবেটার্স লিগের উদ্বোধন করেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী ও নটর ডেম ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা আর ডব্লিউ টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর আদম এস পেরেইরা।‘বদলে যাও, বদলে দাও’ স্লোগান নিয়ে এ লিগ গঠন করা হয়েছে। এ আয়োজনে আর্থিক-সহায়তা দিচ্ছে প্রথম আলো। গণমাধ্যম সহযোগী হিসেবে আছে চ্যানেল আই, স্টার ক্যাম্পাস ও এবিসি রেডিও।গত ২১ জানুয়ারি নটর ডেম কলেজে নিলামের মাধ্যমে বিতর্ক দল গঠন করা হয়। এতে ১০ জন ব্যবস্থাপক (ম্যানেজার) দেশসেরা ৩০ জন বিতার্কিকের মধ্য থেকে ১০টি দল গঠন করেন। সবচেয়ে বেশি দামে বিতার্কিক নাজমুল হোসেনকে কিনে নেন ম্যানেজার তারান্নুম শায়লা জামান। কলেজ প্রাঙ্গণে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে যুক্তি-তর্কের এই মহোৎসব। বিজ্ঞপ্তি।