প্রথম আলো-শেলেটক্ দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিয়ার টানে মুখর ঐকতানে’ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে প্রথম আলো-শেলেটক্ দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে গতকাল বুধবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে ছয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনা: বুয়েটের উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি।উৎসবের প্রথম দিনে শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সংগীত পরিবেশন করে। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন পণ্ডিত সারথী চ্যাটার্জি। আজ উৎসবের দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গান, নাচ পরিবেশন করবেন। বেলা আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ পরিবেশনা।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বুয়েটের শিক্ষক সেলিয়া শাহনাজ।