প্রথম আলোর কর্মকর্তার মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম আলোর এক কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।প্রথম আলোর জ্যেষ্ঠ বিজ্ঞাপন নির্বাহী রাশেদ আলম বলেন, তিনি গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখা কার্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে টিএসসির ভেতরে মাঠে ইফতার করতে যান। ১৫ মিনিট পর ইফতার শেষে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তিনি মোটরসাইকেলের কোনো হদিস পাননি। ঘটনার পর চুরির অভিযোগ এনে শাহবাগ থানায় একটি মামলা করেন রাশেদ আলম। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।